অদৃশ্য নজরদার

যারা গোপনীয়তা রাখতে চায়, তারা নাকি দেশদ্রোহী! কিন্তু বিষয়টা দেশদ্রোহীতার নয়, নিরাপত্তার। সরকার কী কখনো মিডিয়া ফাইলস, ছবি-ভিডিও, কল লগস, মেমোরি কার্ড, মেসেজ, ডকুমেন্টস ইত্যাদি সবকিছু অ্যাক্সেস করার দাবী করতে পারে? বা কোন সিকিউরিটি প্রোভাইডিং অ্যাপ আপনার স্মার্টফোনের ফ্ল্যাশলাইট অ্যাক্সেস চায়? অর্থাৎ অন্ধকার বেডরুমেও সরকার আপনাকে ‘সুরক্ষা’ দিতে চায়! সম্প্রতি এমনই বিতর্ক ছড়িয়েছে সঞ্চার সাথী অ্যাপ নিয়ে, সেই সংক্রান্ত একটি লেখা রইল ডাকবাংলার পাতায়…