ক্রিকেটারের ধর্ম কী? জানা কি খুব জরুরি?

‘দেশ বদল রাহা হ্যায়’। আমাদের নস্টালজিক শৈশব কেটে গেছে। বাতাসে ক্রমাগত মিশছে সাম্প্রদায়িকতার ঝাঁঝালো বিষবাষ্প। প্রতিটা নির্বাচনে নেতাদের অমোঘ বাণীতে অনুস্মারক হিন্দু খতরে মে হ্যায়’। দেশের জার্সি পরে জাতীয়তাবাদের প্রমাণ দিতে হয় অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজকে। হোটেলে ঢোকার মুখে তিলক না পরার ভিডিও ভাইরাল করে তাঁদের জন্যও অঘোষিত হুমকির দেওয়াল লিখন, পারফরমেন্স খারাপ হলে দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হবে।