swastikchowdhury.com

বাঙালির বিরিয়ানিপ্রেম ও নবাব

অলিতেগলিতে লাল হাঁড়ি খুঁড়ে ‘হিডেন জেম’ তুলে আনার আগে বাঙালির একবার হলেও যাঁকে স্মরণ করা উচিত, তিনি হলেন ওয়াজিদ আলী শাহ। লখনৌয়ের সিংহাসন হারিয়ে সেই যে পাকাপাকিভাবে কলকাতায় পাড়ি দিলেন, বিরিয়ানির আলুর মতোই ভালোবেসে ফেললেন কলকাতাকে। আর কলকাতা পেল এক স্বাদের-গন্ধের অনবদ্য নবাবি রসায়ন। সব দুঃখের মেডিজি সল্যুশন। দুঃসময় দুঃখযাপনে সিঙ্গেল মল্ট ছাড়া বাঙালি যাকে আপন করে তাহল বিরিয়ানি। শুভেন্দু-দিলীপ বাবুর যাবতীয় ব্যবধান ঘুচিয়ে দিতে পারে মধ্যাহ্নভোজে বিরিয়ানি-আলাপ। ট্রাম্প আদতে শান্তি পুরস্কারের তাগিদে বিরিয়ানি ডেফিসিয়েন্সিতে ভুগছেন। গোপন সূত্রে খবর, শুভাংশু শুক্লার বারবার মহাকাশ যাত্রা পিছিয়ে যাওয়ার কারণও বিরিয়ানি। অখিল ব্রহ্মাণ্ডে কোন তাপমাত্রায় মাংস তুলতুলে সেদ্ধ হবে, তা গণনা করতে অক্ষম তাবড় বিজ্ঞানীরা। তাই, প্রায় ২০০ বছর পেরিয়েও বাংলায় ওয়াজিদ আলী শাহর মোহ অটুট। সেই প্রসঙ্গেই একটি লেখা আজকের আজকালের পাতায়…
Scroll to Top