বিরোধী স্বরের জয়

নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কীভাবে অতি-দক্ষিণপন্থী শাসক পক্ষ গণতন্ত্রের কাঠামোটাই বদলানোর চেষ্টা করে, তার একটি নিদর্শন দেখল ভারতীয় উপমহাদেশ। তবে এই চেষ্টা অন্তিম নয়। পরবর্তীতে আবারও হবে। বারবার হবে। আজ নারীমুক্তির ছদ্ম প্রচেষ্টার আড়ালে হচ্ছে, কাল অন্য কোনও বিশেষণের ছায়ায় হবে। তবু মনে রাখতে হবে সংসদের এই জোট বাঁধা লড়াইটা। প্রবল আরাধ্য একক সংখ্যাগরিষ্ঠতার দেশে বিরোধী শক্তি জোট বাঁধলে দাম্ভিক শাসকও মুখ থুবড়ে পড়তে বাধ্য।
সেই প্রসঙ্গেই একটি লেখা রইল ডাকবাংলার পাতায়…