সংবাদমাধ্যম নিয়ে বিজেপির নতুন জুমলা!

তথ্য অনুযায়ী, সাংবাদিক হত্যায় বিশ্বব্যাপী শাস্তি না হওয়া অপরাধের তালিকায় ভারতবর্ষ ১৩ নম্বরে। এই পরিসংখ্যানের অর্থ দাঁড়ায়, সাংবাদিকদের খুন করেও দিব্যি আইন ফাঁকি দেওয়া সম্ভব এই দেশে। অমীমাংসিত সাংবাদিক খুনের সংখ্যায় মেক্সিকোর পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। মৃতের সংখ্যাটা ১৯। বিবিসির মত সংস্থা আমাদের দেশে কাজ করতে বারবার বাধার সম্মুখীন হচ্ছে। চীনের পরে প্রথম কোনো দেশ ভারত যারা অলিখিতভাবে বিবিসির বিভিন্ন রিপোর্টকে বিভিন্ন সময়ে নিষিদ্ধ ঘোষণা করেছে।
বিজেপি সরকারের আমলে দেশে সংবাদমাধ্যমের চূড়ান্ত দুরবস্থা নিয়ে একটি লেখা রইল আজকালের পাতায়…