অগ্নিদেবের অগ্নিশয্যা

কিছুদিন আগেই পুড়ে ছাই হয়ে গেল এই শহরের সবচেয়ে প্রাচীন ও একমাত্র পার্সি চার্চ। অগ্নিমন্দির বা আগিয়ারির স্থান হল অগ্নিগর্ভে। সরকারের হেরিটেজ তকমা থাকলেও বিশেষ হেলদোল নেই কারুরই। কেইবা মাথা ঘামায় ১৮৬ বছরের ইতিহাস নিয়ে। তাই সামনে দিব্যি বেড়ে ওঠে দখলরাজ। পুড়ে খাক হয়ে যায় ইতিহাস। মনখারাপের শহরে বোধহয় আর কিচ্ছু ভালো হওয়ার নেই। জার্মান দার্শনিক ও লেখক ফ্রেডরিখ ভিলহেল্ম নিচের জরাথুষ্ট্রকে অবলম্বন করে লেখা বইয়ের সেই অমোঘ উক্তি মনে পড়ে যায় – ‘ঈশ্বরের মৃত্যু হয়েছে এবং আমরা তাকে হত্যা করেছি !’ সেই ‘অগ্নিদেবের অগ্নিশয্যা’কে নিয়ে দু’চার লাইন আজকের আজকালের পাতায়…