swastikchowdhury.com

অন্ধ গণতন্ত্র

কংগ্রেস-বিজেপির রাজনৈতিক স্বার্থের চেয়েও কী বৃহৎ নয় এই গোটা সংঘাতটা? আশ্রয় নেওয়া যাক স্ট্রিং থিওরির। এই থিওরি বলে, গিটারের স্ট্রিংয়ে একটি তারের কম্পন যেভাবে অন্যগুলোকেও প্রভাবিত করে, ঠিক তেমনই ‘ওয়েভ’ তৈরী করে ক্ষুদ্রাতিক্ষুদ্র অণু-পরমাণুর স্ট্রিং। যদি ধরে নিই, দিল্লীর মুখ্যমন্ত্রীর উপর এমন অসাংবিধানিক আঘাতের অভিঘাত আদতে একই তারে অবস্থিত জাতীয় গণতন্ত্রের সূক্ষ্ম পরিসরটুকুকেও প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। আদতে ক্ষমতার প্রচ্ছন্ন আস্ফালন বলে, জিজ্ঞাস্য রাষ্ট্রমুখী হলে প্রশ্নকর্তার করুণ পরিণতি অবশ্যম্ভাবী। এই প্রসঙ্গে একটি লেখা রইল ডাকবাংলার পাতায়…
Scroll to Top