swastikchowdhury.com

আরশোলারা টিকে যাবে?

চাকরি পেতে ব্যর্থ যুবক-যুবতী ‘প্রতিবাদ’ ছাড়া আর কিইবা করতে পারে। ঝাঁকেঝাঁকে উড়ন্ত তেলাপোকার মতোই ‘চাকরি পেতে ব্যর্থ’রা দুঃস্বপ্নেও তাড়া করে বেড়ায় ‘চাকরি দিতে ব্যর্থ’দের। তারপর আচমকাই কেউ মনে করিয়ে দেয় তারা আদতে কিলবিল করতে থাকা পতঙ্গের দল। নিষ্ফলা ক্ষোভের আগুনে খানিক ঘিয়ের প্রলেপ। সমাজমাধ্যম ভরে যায় লালচে বাদামি আস্তরণে। ফ্যাত-ফ্যাত, সাঁই-সাঁই শব্দ তাদের পাখার। বেগতিক! হুঁশিয়ার! রাগ জমতে জমতে হতাশায় পরিণত হয়। হতাশা চাপা থাকে আরশোলার বুকে। হাজার পিষলেও মরে না, শুধু একদিন ফেটে পড়ে সশব্দে। তখন শুধুই মনে হয়… ‘কখন কীভাবে বিস্ফোরণ ঘটবে এবং কে তা ঘটাবে সে সম্বন্ধে জানতে রাষ্ট্রযন্ত্রের এখনও বাকি আছে!’ আরশোলার দল নিয়ে একটি লেখা ডাকবাংলার পাতায়…
Scroll to Top