তেকাঠির বাইরে আপনি থেকে যাবেন জন-গণ-মন-র অধিনায়ক হয়ে

কিছুদিন আগেই যুবভারতীতে শেষ ম্যাচ খেললেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী সুনীল ছেত্রী, আজ ৩রা অগাস্ট পা দিলেন চল্লিশে। যদিও একেবারেই চালশে নয়। গোটা ইউরো মরসুম জুড়েই চুটিয়ে ধারাভাষ্য দিয়েছেন তিনি। দেখে, থুড়ি শুনে অভিভূত হয়েছে গোটা দেশ।
ভারতবর্ষ, যা কোনোদিনও ফুটবল খেলিয়ে দেশগুলির কাছে পরিচিত নাম নয়, সেই ক্ষুদ্র ভূখণ্ডেরই এক নক্ষত্র সুনীল ছেত্রী। ক্রিকেট ধর্মে দীক্ষিত এক দেশে দ্য বিউটিফুল গেমের দু’দশকের পতাকাবাহক। মানুষের জীবনের সব শট তেকাঠিতে ঢোকে না। কিছু জাল ছুঁয়ে বাইরে চলে যায়। যাতে স্বাক্ষর থাকে ঘাম আর রক্তের। সুনীল ও সেই শটগুলোকে নিয়েই কিছু কথা, যা অবশ্যই ফুটবল সংক্রান্ত আবার কিছু তেকাঠির বাইরেও। আজ সংবাদ প্রতিদিন রোববারের পাতায়…