নানা হাসি রাশি রাশি

একেকটা হাসি একেকরকম। কারুর কাছে হাসি আনন্দের, কারুর কাছে চূড়ান্ত অস্বস্তিকর। হাসির কারণ ও সংজ্ঞা বদলে যায় ঘরে ঘরে থুড়ি মুখে মুখে। অজ্ঞাত পরিচয় ঠিকানাবিহীন কাতুকুতু বুড়োর কাছে যে হাসি প্ৰিয়, বাংলা বাড়ির হ্যাংলা সন্তান হুঁকোমুখোর কাছে তাই আবার অস্বস্তিকর। তবু হাসিকে নিয়েই লেখা হয় কত কাব্য, কত গান, কত কবিতা। তাই ওয়ার্ল্ড লাফটার ডে বা হাসির জন্য বরাদ্দ একটা গোটা দিনে কাদের ‘লাফালাফি’তে ১৪০কোটির উপমহাদেশে হাসির এমন দৈন্যদশা, তার কারণ অনুসন্ধান ডাকবাংলার পাতায়…