বোকা বাক্সে বন্দি থাকেনি মহীনের ঘোড়ারা, নিরুদ্দেশের পথেও স্বপ্ন বুনছেন গৌতম

অস্থির সময়ে গানের দর্শনকে জীবনমুখী করার তর্জমা তো তাঁরই স্বাক্ষর। আদতে তো তিনিই রকসম্রাট। আমরা এক ক্লিকে বিটলস, ডিলান, ব্রায়ান বা এলভিস প্রেসলি পাইনি, পেয়েছি সুমন, অঞ্জন আর একটা আস্ত ‘আবার বছর কুড়ি পরে’। পেয়েছি গৌতম চট্টোপাধ্যায়কে। আজ এই মুগ্ধ বঙ্গজননীর সাত কোটি সন্তানের দেশে যখন যুগপুরুষের রীতিমতো আকাল, তখন এক বিস্মৃত প্রতিভার চলে যাওয়ার দিন এবং ওয়ার্ল্ড মিউজিক ডে-র সন্ধিক্ষণে তাঁর কীর্তির খানিক স্মৃতিচারণ করার সাধ হল। কিছু কথা ধরা রইল এইসময় অনলাইনের পাতায়…