লিওপক্ষের শেষ, শূন্যতাপক্ষের সূচনা

‘আমরা ভেবেই নিয়েছিলাম, সব পেলে নষ্ট জীবন। তিনটে ফাইনালের বোঝা। একেএকে ছেড়ে যাওয়া সহযোদ্ধাদের ভিড়। রক্তাক্ত মাসচেরানো। মুখ গুঁজে পড়ে থাকা রোগা দো-হারা চেহারার অ্যাঞ্জেল। কুন আগুয়েরোর অসুখ। তবু তুমি পড়ে থাকো, আমরা পড়ে থাকি আর কিছুদিন। তারপর বৃত্তের অন্য প্রান্তে একজন স্কালোনি এসে দাঁড়ান। দস্তানা পরে নেন দিবু। আমরা লুসেইল পৌঁছে যাই। ফুল ফোটে সিরিয়ার অর্ধমৃত গোলাপ গাছটায়। গাজার ধ্বংসস্তুপে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। অপ্রতিরোদ্ধ রাষ্ট্রের দম্ভকে কামড়ে ধরে আরশোলারা। গিজগিজ করতে থাকে রাস্তায়।’ উত্তরবঙ্গ সংবাদের পাতায় মেসির অবসর প্রসঙ্গে একটি লেখা…