গিগ-শ্রমিকদের অধিকার

আমরা চিৎকার করেছি, ‘ধর্মঘট করে কী হবে?’ ওরা নিঃশব্দে লিখেছে অধিকার আদায়ের সংজ্ঞা। ব্লিঙ্ক ইট তার বিজ্ঞাপনে লেখা ১০মিনিটে ডেলিভারির ট্যাগলাইন সরিয়ে নিয়েছে। পিছিয়ে এসেছে সুইগি-ইন্সটামার্টও। সম্ভবত একই পথে হাঁটবে বিগবাস্কেট, জেপ্টোসহ একাধিক কর্পোরেট সংস্থাগুলিও। কেন্দ্র সরকারের সাথে দীর্ঘ বৈঠক হয়েছে। আমরা চোখ বুজে থেকেছি। গেটের সিকিউরিটিকে বলেছি আইডি দেখে তবেই ছাড়তে। প্রোডাক্টের দামের আগে, নামের আগে, ঘামের আগে পদবী দেখেছি। আর ওরা হাসিমুখে ডেলিভারি দিয়ে গেছে। ৬ তলায় হেঁটে উঠেছে, রাত দুটোয় পৌঁছে গেছে ওষুধ। ট্রেনের সিটের বাবু নট নড়ন-চরণ, ডোরস্টেপ ডেলিভারি হয়ে গেছে মরতে মরতে।
গিগ-শ্রমিকদের নিয়ে একটি লেখা আজকের আজকালের পাতায়…