শঙ্কুকে খোলা চিঠি

স্যার,
বাগদাদ, বার্লিন, আমাজন, পেরু ইত্যাদি নানা প্রান্তে ঘুরে ‘ধর্ম’ বিষয়টাকে আপনি কিভাবে দেখেছেন? তিব্বতে ‘ওঁ মণিপদ্মে হুম’ লেখাগুলো দেখে কী একবারও অবিনাশবাবুর মত শ্রদ্ধায় কপালে হাত ঠেকিয়েছিলেন? বা ইজিপ্টে যখন সামারটনের সাথে দেখা করে ফিরে, ঈজিপ্সীয় সভ্যতার প্রাচীন ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল কিনা সেই নিয়ে স্থানীয় বাসিন্দার সাথে তর্কে জড়ালেন, একবারও ধর্মীয় কট্টরপন্থার বিষয়টা নিয়ে ভেবেছিলেন? আপনি ভাবছেন এই ধরণের প্রশ্ন কেন করছি! আদতে আমরা এই দুইয়ের মাঝখানে আটকে পড়ে আছি স্যার। আমার বিশ্বাস স্যার আপনি আমাদের অবস্থাটা বুঝতে পারবেন!