শ্যামাপোকা বৃত্তান্ত

শোনা যায়, সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর শোকে বিহ্বল সম্রাজ্ঞী নূরজাহান লাহোরেই থেকে যান। পরবর্তীতে সেখানেই তাঁর মৃত্যু হলে, কবরের পাশে খোদাই হয় তাঁর নিজের লেখা দু’কলি ফার্সি কবিতা। কবি সত্যেন্দ্রনাথ দত্ত সেই লাইনদুটির বঙ্গানুবাদ করেন – ‘গরীব গোরে দ্বীপ জ্বেলো না, ফুল দিও না কেউ ভুলে, শ্যামাপোকার না পোড়ে পাখ, দাগা না পায় বুলবুলে!’ অর্থাৎ বিষাদের পাশাপাশি একটি সামান্য পতঙ্গের জীবনেরও মূল্য খুঁজেছেন কবি।