আমিও তাদেরই দলে বারবার হেরে যায় যারা

ওই লোকটাকে বড়ো চেনা লাগে। সাথে ওই সময়টা। যখন মানুষ মুখ আর মুখোশ চিনতে পারে। বহু বিপর্যয়ের বাউন্সার সামলে শুধু লড়ে যায়। দেশের জন্য লড়েও, অনবরত আহত হতে হয় ধর্মের নামে। তবু ক্ষত-বিক্ষত শরীরে আপন করে নেয় আসমুদ্র-হিমাচলের এক বৈচিত্র্যময় ভূখণ্ডকে। এই লোকটাই তো রোজ ট্রেনে-বাসে লড়াই করে, আনাজের দাম বাড়লে মাসের শেষে সেভিংস হাতরায়। এই মা-ই তো নিজের মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন বুকে বিয়ের গয়না বেচতে পিছপা হয় না।