swastikchowdhury.com

ভোজিনহা: গোলপোস্টের নিচে এক অন্য পৃথিবীর গল্প

FIFA Series By Swastik

‘গোলরক্ষক ভোজিনহা, যাকে ২৪ ঘন্টা আগেও বিশ্ব ফুটবল তেমনভাবে চিনতো না। উপেক্ষা চিড়ে জ্বলে উঠলো একজোড়া গ্লাভস, লিখে গেলেন কেরিয়ারের অন্তিম মুহূর্তে এসে অস্তিত্বের বয়ান। ম্যাচ শেষে কাঁদছিলেন অঝোরে। মনে পড়ছিল মায়ের কথা। যে মা’কে এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হয়েছে যুক্তরাষ্ট্রের জটিল পুঁজিবাদী ভিসানীতির শিকার হয়ে। ভিসা ফিয়ের পাশাপাশি ১৫০০০ ডলারের জামানত জমা দিতে অক্ষম ভোজিনহার মা পৌঁছতে পারলেন না ছেলের প্রথম ও শেষ বিশ্বকাপ দেখতে। ভোজিনহা খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন। তবু বাধ সাধলো সতীর্থরা। আঁকড়ে ধরলো মহীরুহকে। থেকে গেলেন জোসিমার আভোরা দিয়াজ। অক্ষয় অবিনশ্বর হল ১ নম্বর জার্সি।’ একগুঁয়ে, দুর্দমনীয় কেপ ভার্দে, মানচিত্রের এক অতীব ক্ষুদ্র বিন্দুকে নিয়ে একটি লেখা ইনস্ক্রিপ্টের পাতায়…
Scroll to Top