swastikchowdhury.com

যে মানচিত্র অভিবাসীর গল্পকার…

FIFA Series By Swastik

১৯৭৪ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ খেলবে হাইতি। দলের ২৬ জন সদস্যের মধ্যে মাত্র ১০ জনের জন্ম হাইতিতে। তাঁদেরও মধ্যে কেবল একজন, উডেনস্কি পিয়ের খেলেন হাইতির একটি ক্লাবের হয়ে। তবু ফুটবল তাঁদের জাতীয় গর্বের প্রতীক। শত দীর্ঘ শৃঙ্খলভাঙ্গনের একমাত্র দেয়াললিখন। গত বছর যোগ্যতা অর্জনের ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল ১৮ই নভেম্বর। কী অদ্ভুত কিন্তু অনিবার্য সমাপতন। ঠিক ২২২ বছর আগে ভার্টিয়েসের যুদ্ধের পর গোটা নগরী যেদিন মেতেছিল বিজয় উৎসবে। সাম্রাজ্যবাদী ফ্রান্স ও আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে যে জয় ছিনিয়ে এনেছিল কালো মানুষের অধিকার। ফুটবল ধারাভাষ্যকার নিকো ক্যান্টরও সেই যোগ্যতা অর্জনের অমোঘ মুহূর্তে তাই আশ্রয় নিয়েছিলেন জঁ-জাক দেসালিনের। পুঁজিবাদ না চাইলেও, ফুটবল ভয়ঙ্করভাবে রাজনৈতিক। হাইতি বিশ্বকাপে প্রথমবারের জন্য বল গড়ালো আজকে, তাদের অনন্ত সংগ্রাম ও প্রতিরোধের গল্প নিয়ে একটি লেখা উত্তরবঙ্গ সংবাদের পাতায়…
Scroll to Top