ফিফা নিরপেক্ষ থাকতে চাইলেও ফুটবল কেন বারবার রাজনীতির ভাষা হয়ে ওঠে?

‘মারাদোনা প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে কাঁধে নিয়েছিলেন একটা গোটা জাতির স্বপ্ন। জিতে সোচ্চারে বলেছিলেন, দলটাকে নয়, গোটা দেশটাকে হারিয়েছি। সিংহের দেশে আরেক সিংহের রণহুঙ্কার। ফকল্যান্ড যুদ্ধের জখম। রক্তাক্ত, ক্ষতবিক্ষত, আহত মারাদোনা সেদিন অরাজনৈতিক ছিলেন না। বল পায়ে যুদ্ধে নেমেছিলেন। আর সর্বংসহা যুদ্ধে সবটুকু ন্যায়। রক্তস্নাত মালভিনাস যদি ন্যায় হয়ে থাকে, হ্যান্ডস অফ গডও ন্যায়, গোল অফ দ্য সেঞ্চুরিও। ৮৬-র বিশ্বকাপে যখন টানেলের মধ্যে দিয়ে এগোচ্ছিলেন, সহযোদ্ধাদের স্মরণ করিয়েছিলেন, ‘আমার ভাইদের রক্ত ওদের হাতে। আজ ওদের শেষ করতে হবে।’ ফুটবল ভয়ঙ্করভাবে রাজনৈতিক।’
স্ক্যালোনি বারবার ঝেড়ে ফেলতে চাইলেও ইংল্যান্ড-আর্জেন্টিনার বিশ্বকাপ দ্বৈরথ আদপেই অরাজনৈতিক নয়, এই প্রসঙ্গেই দু’চার লাইন ইনস্ক্রিপ্টের পাতায়…