খেলেগা ইন্ডিয়া ?

উদীয়মান সূর্যের দেশের আখ্যান যদি মানচিত্র পেরিয়ে পাড়ি দেয় সাড়ে তিনহাজার মাইল। ক্রীড়া ও বাণিজ্য যে দেশে সমান্তরাল গতিতে বিদ্যমান। কিংবা ভুল বললাম কি? ক্রীড়া তো এখানে উইলোর বশ মাত্র। একটাই তো খেলা, বাকিসব ছেলেখেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এশীয় দেশগুলির মধ্যে শান্তি ও বন্ধুত্বের বার্তা প্রসারের লক্ষ্যে যে প্রতিযোগিতা শুরু হয়েছিল শুধুমাত্র ক্রীড়া উদযাপনের উৎসব হিসাবে, তাও কী হয়ে দাঁড়ায় বাণিজ্যিক উপকরণ? আর বাণিজ্যে গুরুত্ব পাবেই লাভ লোকসানের হিসেব!
এশিয়াড নিয়ে দু’চার কলম আজকের উত্তরবঙ্গ সংবাদের পাতায়…