দ্বীপরাজ্যে দুর্বিপাক !

জিওলজিক্যাল সার্ভে-র তথ্য বলছে, ২০,০০০-এরও বেশি কোরাল কলোনি রয়েছে ওই উপকূলবর্তী অঞ্চলে। রয়েছে দৈত্যাকার লেদারব্যাক প্রজাতির কচ্ছপের ডিমপাড়ার সংরক্ষিত অঞ্চল। কিন্তু এত কিছুর পরও ছাড়পত্র কী করে দেওয়া সম্ভব? আরটিআই মারফত জানা গেছে, বৈজ্ঞানিক সংগঠনগুলোকে ন্যূনতম সময় দেওয়া হয়নি রিপোর্ট জমা করার জন্য। তাদের বলা হয়েছিল, প্রকল্পটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে, অর্থাৎ অলিখিত আদেশ, দ্রুত ছাড়পত্র দিতে হবে।