swastikchowdhury.com

ভারত ছাড়ো আন্দোলন ও সমসময়

ইতিহাস বড়ো ভয়ঙ্কর। দরজা খুলে দেয় মুক্ত বাতাসের। যে হাওয়া দিব্যি ছুঁয়ে যায় একটা গোটা মানচিত্রকে। মানচিত্রে ধর্মপরিচয় ঝাপসা হয়ে প্রকট হয় মলিন তেরঙা। ইতিহাস বইয়ে দাঁড়ানো পা বেয়ে কিলবিল করে ওঠে। কিছুতেই মোছা যায় না দেয়াললিখন, ভিন্ন সময়ের রেসিস্ট্যান্স। প্রতিরোধ। উন্মাদ লাগে ওদের। কিন্তু কালির লেখনী নিজের খেয়ালে এঁকে দেয় অক্ষর। বলিষ্ঠ কলার ঝাঁকানো কব্জিগুলোয়, প্রাসাদে, দেয়ালে, সড়কে। পেশীবহুল হাতগুলো মনে থাকে না, শীর্ণজীর্ণ বুড়োটাকে মনে পড়ে ভীষণ। ও মাস্টার… ইতিহাস পড়াবে না আমাদের? ইতিহাসও তো সাহিত্যের মতোই চিরায়ত মাস্টার! ভারত ছাড়ো আন্দোলন ও সমসময় প্রসঙ্গে একটি লেখা রইল ডাকবাংলার পাতায়…
Scroll to Top