ফুটবল আদতেই রাজনৈতিক!

‘খামখেয়ালি পাগলাটে মানুষরা মাঠের চৌকো সীমানায় আবদ্ধ থাকেন না কখনো। বারবার ভুল করেন, হলুদ কার্ড দেখেন, রক্তাক্ত হন, তর্ক করেন, তবু অবাধ্য অনড় থাকেন নিজের বিশ্বাসে। অস্ট্রেলিয়া ম্যাচ শেষে তাঁকে দেখা যায় মাঠের মাঝখানে। একা এগোচ্ছেন সাইডলাইন পেরিয়ে। হাতে প্যালেস্তাইন পতাকা। গত ছ’মাসে কুড়ি হাজারেরও বেশি শিশু মারা গেছে গাজায়। বিশ্বের সবচেয়ে বড়ো ফেস্টিভ্যাল মুখ ঘুরিয়েছে সেসব থেকে। রাজনীতি নিয়ে তাদের কর্তাব্যক্তিরা মাথা ঘামান না বিশেষ। তবু এক বদমেজাজি বুড়ো সেটুকু তো করলেন। সব জিতে আসা অর্জন ও ভালো থাকাটুকু উপহার শিশুদের। যে শিশু মৃত, যে শিশু আতস রোশনাই ভেবে বিশ্বাস করেছিল মানুষকে, যে শিশু হাসি মুখে তাকিয়েছিল ছাই হয়ে যাওয়া মানবতার ধ্বংসাবশেষের দিকে।’
মিশরের সর্বকলের টপ স্কোরার ও লাইনের বাইরে দায়িত্ব সামলানো হোসাম হাসানকে নিয়ে দু’চার লাইন ডাকবাংলার পাতায়…