সত্য সে লুকা!

‘১৯৯২। পৃথিবী জুড়ে বাড়ছে বিশ্বায়নের বিষ। বাবরি মসজিদ ধ্বংসের অভিশাপ তখনও স্থান পায়নি ভারত নামক রাষ্ট্রের ইতিহাসে। সুদূর ক্রোয়েশিয়ায় স্বাধীনতা যুদ্ধ। সার্ব-নেতৃত্বাধীন যুগোস্লাভিয়ান সৈন্যরা পাহাড়ি ঢালের সেই উপত্যকা দখল করেছে। মদ্রিচ পরিবার বুঝলো, আর নয়! ঘর ছাড়ার সময় আসন্ন। নাহলে বাঁচাতে পারবেন না ছোট্ট সন্তানটিকেও। পাড়ি দিলেন অন্যত্র। প্রথমে মাকার্সকার একটি শরণার্থী শিবিরে, তারপর ডালমেশিয়ান উপকূলবর্তী শহর জাদারে। হোটেল কোলোভারে, দীর্ঘদিনব্যাপী চলতে থাকা সংঘাতের কারণে ঘরছাড়া শরণার্থীদের জন্য এটিকে একটি অস্থায়ী শিবিরের রূপ দেওয়া হয়েছিল। অনেকে প্রশ্ন করে, অশান্ত শৈশব না থাকলে তিনি কি মদ্রিচ হতে পারতেন? খানিক ঘুরিয়েও ভাবা যায়। অশান্ত শৈশব মদ্রিচকে কী করতে পারতো? অস্ত্র তুলে নিতেন হাতে? পুড়তেন প্রতিশোধের আগুনে? যুদ্ধবিরোধীই থাকতেন নাকি ভালোবাসতেন হিংসাকে? নাকি এমনই ফুটবলপ্রেমে আছন্ন শান্ত স্থিতধী এক পুরুষকে পেত নীল গ্রহবাসী?’
তাঁকে নিয়েই দু’চার লাইন রোববার ডিজিটালের পাতায়…