swastikchowdhury.com

ভাইকিংরা ঐক্যে আছে, গানে আছে, উদযাপনে আছে, ফুটবলীয় রূপকথার সোনালি অধ্যায়ে আছে!

‘নরওয়ে শুধুমাত্র বহিঃশত্রুর বিরুদ্ধে লড়েনি। লড়েছে প্রাকৃতিক প্রতিকূলতা, চামড়ায় কামড় বসানো শৈত্য, অতলান্তিকের হিমেল বাতাসের সাথে। তারা ঝড়, অন্ধকার আর শুষ্ক শীতলতা পেরিয়েও অক্ষত জাহাজ নিয়ে পাড়ি দিয়েছে দূর সমুদ্রে। ভয়াল গর্জন পথ রুদ্ধ করেছে বারবার। সম্মুখে শক্তিমান ব্রাজিল। বস কার্লোর সেলেকাও। ভিনি, মার্টিনেল্লি, মার্কুইনোস। কিন্তু বিপরীতে একসাথে থাকার ঐক্যে শান দিয়েছে তারা। তারা জানে দানবীয় ব্রাজিলের মত তারকা সম্বলিত আক্রমণ তাদের নেই, যা আছে দলগত ঐক্য। অগত্যা বৈঠা ঠেলে অকুতোভয় সাক্ষাৎ। প্রথমবার কোয়ার্টার ফাইনালে। ঘাম ছুটেছে বেলিংহ্যাম, পিকফোর্ডদের কপালে। তবু দিনশেষে স্কোরবোর্ড সত্য, তাহার উপরে নাই। তাই নরওয়ে পরাজিত। তবু তারা ছাপ রেখেছে সুস্পষ্ট। বিশ্ব জেনেছে তারা আদতে আর উদীয়মান সম্ভাবনার গল্প লিখবে না, ভাইকিংদের বিজয়গাঁথা লেখা হবে আগামীতে। তারা হেরে যেতে পারে, কিন্তু ফুরিয়ে যাবে না এত সহজে।’ নরওয়ে ও ব্রাইন থেকে বিশ্বমঞ্চে পৌঁছে যাওয়া এক যুবকের কাহিনী আজ রইল ইনস্ক্রিপ্টের পাতায়….
Scroll to Top