swastikchowdhury.com

অপরূপ নয়নাভিরাম ব্রাজিলিয় ফুটবলের অন্তিম পুরোধা নেইমার দ্য সিলভা সান্টোস জুনিয়র 

‘চার বছরে একবার। ঝেড়েপুঁছে নামানো পতাকা। ব্যানার। নেইমার আমাদের বারবার নিঃস্ব করে দিয়ে গেছেন। সেলেকাওরা প্রত্যেকে। আশৈশব ভালোবাসা থেকে বেড়েছে প্রত্যাশা। আমরা রবিনহো, কার্লোস, রোনাল্ডিনহো জমানা প্রত্যক্ষ করিনি। অনুভূতির পাহাড়ে হিমশৈল জুগিয়েছে কাকা, মার্সেলো। নেইমার দিয়েছেন অফুরান। দেশের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা। ১৩০ ম্যাচে ৮০টা গোল। ল্যাটিন আমেরিকান ইউথ চ্যাম্পিয়নশীপের খেতাব। ২০১৬ অলিম্পিকে সোনা। ২০১১-য় ফিফা পুসকাস সন্মান। জিতেছেন কনফেডারেশনস কাপ। ব্যক্তিগত দক্ষতায় দলকে টেনেছেন। তবু আফসোস যে গগনচুম্বী। হলুদ সবুজ জার্সি গায়ে প্রথম হওয়া হল না। আমরা বিশ্বাসই করি না, সবাই প্রথম হতে আসেনি। কেউ কেউ শুধু আদিম দক্ষতায় স্বাক্ষর রেখে যান অস্তিত্বের। যাঁদের দেখে আবারও ভালোবাসা যায় পৃথিবীর সুন্দরতম খেলাটিকে।’ অপরূপ নয়নাভিরাম ব্রাজিলিয় সাম্বার অন্তিম পুরোধা নেইমার দ্য সিলভা সান্টোস জুনিয়রকে নিয়ে দু’চার লাইন ইনস্ক্রিপ্টের পাতায়…
Scroll to Top