গোল, গ্যালারি ও গান

FIFA Series By Swastik

‘কত শত মিসাইল-বোমা-কালাশনিকভ ঘেরা অস্থির নীলগ্রহে গ্রীষ্মের উত্তাপে এক পশলা শিহরণ নব্বই মিনিট। খানিক স্বস্তি সবুজ ঘাসের নরম চাদরে। বিস্ময়গোলক। পায়ে পায়ে সীমানা পেরিয়ে জুড়ে যাবে কত দেশ। আগল টুটবে কাঁটাতারের। ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠতম আসরও তাই আশ্রয় খোঁজে সুরের। GUN ভুলে গানে মেতে নেওয়া খানিক। সুর-তাল-লয়ই একুশ শতকের, ‘বিশ্রী গরম ভুলিয়ে দেওয়া বৃষ্টি, সজীবতার ভরসা দেওয়া সফল অনাসৃষ্টি’। যদিও শুরুটা একবিংশ শতকেরও আগে। তখনো কলকাতার হাওয়ায় মিশে বারুদ আর বসন্তের গন্ধ। মনে করা হয় ৬২ই ছিল প্রথম বিশ্বকাপ, যার জন্য নিজস্ব থিম সং তৈরী হয়। চিলির রকব্যান্ড লস র্যাম্বলার্স তৈরী করে ‘এল রক দেল মুন্দিয়াল’। দক্ষিণ আমেরিকায় বিপুল জনপ্রিয়তা পায় গানটি। চিলির সঙ্গীতের ইতিহাসে সর্বাধিক বিক্রিত রেকর্ডের তালিকায় স্থান পায় গানটি। তারপর জনপ্রিয়তা সাময়িক থিতু হলে মহাসাগর পাড়ি দিয়ে তা ছোঁয় নয়ের দশকের কলকাতাকে। আমাদের নীল-সাদা জার্সি আর হাফ প্যাডেলে মিশে যায় হোর্হে রোজাসের লিরিক্স আর চন্দ্রবিন্দুর সুর।’
গোল, গ্যালারি ও গান প্রসঙ্গে একটি লেখা রইল ইনস্ক্রিপ্টের পাতায়…