বিশ্বকাপ উদ্ধার করে হলিউডে পৌঁছে গিয়েছিল যে কুকুর

‘চারপেয়ে এক মিক্সড-ব্রিড কলি। সুন্দর লোমশ সাদা-কালো চেহারার সারমেয় বিশেষ। ২৭শে মার্চ সকালে ডেভিড করবেট তার পোষ্য সারমেয়কে নিয়ে বাড়ি থেকে বেরোন। কনিষ্ঠ ভ্রাতার স্ত্রী ছিলেন প্রসূতি। সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ছিল ঐদিনটিই। করবেট বেরিয়ে রাস্তা পাড় হয়ে এগোচ্ছিলেন টেলিফোন বুথের দিকে। উদ্দেশ্য ছিল, ভাইয়ের সাথে যোগাযোগ করে খোঁজখবর নেওয়া। হঠাৎই থমকে যায় পোষ্য পিকেলস। দাঁড়িয়ে পড়ে একটি প্যাকেটকে শুঁকতে শুরু করে কুকুরটি। জিনিসটা খবরের কাগজ দিয়ে মোড়ানো। দড়ি দিয়েও বাঁধা শক্ত করে। প্রতিবেশীর গাড়ির চাকার একদম সম্মুখেই অযত্নে শায়িত। করবেট প্রথমে পাত্তা দেননি বিশেষ। চেষ্টা করেন পিকেলসকে নিয়ে এগিয়ে যাওয়ার। কিন্তু কী মনে হওয়ায় অনিচ্ছা সত্ত্বেও হাতে তুলে নেন বস্তুটি।’
হারিয়ে যাওয়া জুলে রিমে ট্রফি ও একটি কুকুরের গল্প আজ থাকলো ইনস্ক্রিপ্টের পাতায়…