swastikchowdhury.com

পুরুষদের বিশ্বকাপে তিন নারীর দাপট, বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস

‘অনুষঙ্গের ছায়া থেকে মহীরুহ হয়ে ওঠার শব্দে খোদাই হয়েছে কত চিরন্তন কুরুক্ষেত্রর বয়ান। কিন্তু সেসব দলিল কেউ খুলে দেখেনি তেমন। তাই এ পোড়া দেশে আজও ধর্ষকের গলায় মালা ঝোলে আর ধর্ষিতার ধর্ম ও পরিধানের পরিধি মাপা হয়। রেফারিং নিয়ে প্রশ্ন ওঠে বারবার, আর ফুটবল সাইডলাইন পেরিয়ে রিজার্ভের শেষ সিটে স্থান পায়, শুধু পরিবর্তিত হয় ফুটবল ফেডারেশনের নাম। তাই স্বনিয়মে দিব্যি পৃথিবী নিজের অক্ষরেখায় আবর্তন করে হাজির করেছে আরও একটা বিশ্বকাপ। এবার আসর মার্কিন মুলুকে। যে রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ। যে রাষ্ট্র সর্ব শক্তিমান। যে রাষ্ট্র যুদ্ধ শুরু করতে বা থামিয়ে দিতে পারে মাত্র একটি অঙ্গুলিহেলনে। যে রাষ্ট্রে ৪০-৫০% মহিলা নিজেদের জীবনে কখনো না কখনো শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। যে রাষ্ট্রে শুধুমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে ৭৬% নারী কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার। বল গড়িয়েছে সেই রাষ্ট্রে।’ তিন নারী রেফারি, নব্বই মিনিটের কড়া নিয়ন্ত্রণ যাঁদের বাঁশিতে তাঁদের নিয়েই দু’চার লাইন রইল ইনস্ক্রিপ্টের পাতায়…
Scroll to Top