swastikchowdhury.com

রিকেলমে খানিকটা আমাদের মতোই—বিস্মৃত, মলিন, মধ্যবিত্ত !

‘আদর করে তাঁকে ডাকা হত ‘এল আলতিমো ১০’ বা দ্য লাস্ট টেন সম্বোধনে। তুলনা হত মারাদোনার সঙ্গেও। তবে তিনি তো কখনোই তা হতে চাননি। আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি। তাঁর কাছে গোল করাটা কোনোদিনই মুখ্য ছিল না। খেলে গেছেন নিজের ছন্দে। সবুজ ঘাসে এবড়োখেবড়ো জমি তাঁকে আরও মজবুত করেছে। প্রতিটা প্রতিবন্ধকতাকে আঁকড়ে ধরেছেন নিয়তির পরিহাস ভেবে। রিকেলমে খানিক আমাদের মতই। বিস্মৃত, মলিন, মধ্যবিত্ত। আটপৌরে ক্লাসিকাল ফুটবলে বিশ্বাসী, ঈষৎ মন্থর, খাপ খাইয়ে নিতে না পারা বাতিল পাঁচ পয়সা। পূর্বজ ও অনুজ দুই অতিকায় ছায়ার ভারে ন্যুব্জ। খানিক বিবর্ণ, ক্ষ্যাপাটে, বদমেজাজি। ইমপারফেক্ট।’ সদ্য জন্মদিন গেল তাঁর, লা আলবিসেলেস্তের এক বিস্মৃত সৈনিককে নিয়ে দু’চার লাইন ইনস্ক্রিপ্টের পাতায়…
Scroll to Top