পৃথিবীর সব ময়লা একদিন পরিষ্কার করতে হবে!

‘ফুটবল এক অদ্ভুত মায়ানগরী। যে শহরে ম্যাথিউজ কুনহা জানেন তিনি কাদের পরাজিত করলেন। তাই ম্যাচ শেষে দু’চোখ বেয়ে নিঃসৃত জলরাশি মুছে দিয়ে তানাকার মুখটা চেপে ধরেন। সজোরে ঠেকান নিজের মাথায়। আলেকজান্ডার আর পুরুর সাক্ষাৎ কী খানিক এরকমই ছিল? কিছু বললেন কাছে টেনে, তারপর সস্নেহে আলিঙ্গন বুকে! দেশের বাইরে সবচেয়ে বেশি জাপানি নাগরিকের বাস ব্রাজিলে। একে অপরের সম্মুখে। তবু ঘৃণা নয়, সম্ভ্রম। ফুটবল এক আজব জাদুকাঠি, কী অপরিসীম মাদকতা তার। সবুজ আয়তক্ষেত্রে জুড়ে বারবার বুনে দেয় এক আস্ত মরুদ্যানের বিভ্রম। যেখানে ঘটনাবহুল হিংস্র পৃথিবী মরীচিকা মনে হয় বারবার। এ মায়া প্রপঞ্চময়!’
ব্লু-সামুরাইদের দুর্দমনীয় লড়াই নিয়ে দু’চার লাইন ইনস্ক্রিপ্টের পাতায়…